ঢাকাFriday , 6 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Link Copied!

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর ওয়ারী থানাধীন জয়কালি মন্দির হোমিও কলেজের পেছনে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক যুবক (২২) নিহত হয়েছেন। পুলিশের দাবি তিনি ডাকাত দলের সদস্য। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ বন্দুকযুদ্ধ হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ খবর পায়, জয়কালি মন্দির হোমিও কলেজের পেছনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এরপর পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়লে পুলিশ পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে ডাকাতরা পিছু হটলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অজ্ঞাত যুবককে পড়ে থাকতে দেখে। পরে এসআই মিজানুর রহমান তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোর সোয়া ৪টায় মৃত ঘোষণা করেন। ওই যুবকের পরনে জিন্স প্যান্ট ও শার্ট ছিল। নিহত যুবকের বুকের বাম পাশে গুলির চিহ্ন আছে। মরদেহ জরুরি বিভাগের মর্গে রয়েছে।
এ ঘটনায় দুই পুলিশ আহত হয়েছে বলে জানায় পুলিশ। তাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।