ঢাকাFriday , 6 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সবজির দাম বেড়েছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর অধিকাংশ কাঁচাবাজারে গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম ৫ থেকে ৭ টাকা বেড়েছে। শুক্রবার রাজধানীর হাজারীবাগ, নিউমার্কেট, ধানমন্ডি কাঁচাবাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। ১০ টাকা বেড়ে বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫৫ টাকা, পেঁপে ৩৫ টাকা, করলা ৬০ টাকা, শিম ৩০ টাকা, দেশি টমেটো ৩০ টাকা, গাজর ৪০ টাকা, শসা ৪৫ টাকা, খিরা ৩০ টাকা, মূলা ২৫ টাকা, আলু ১৮ টাকা, প্রতি পিস বাঁধাকপি ৪০ টাকা, প্রতি পিস ফুলকপি ৩৫ টাকা, বরবটি ৮০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, পেঁয়াজ পাতা এক আঁটি ২০ টাকা করে বিক্রি হচ্ছে। এ ছাড়া এক আঁটি লাল শাক ১৫ থেকে ২০ টাকা ও ধনিয়াপাতা ৬০ টাকা, কাঁচকলা হালি ৩০ টাকা, লাউ প্রতিপিস ৫০ টাকা, কচুর ছড়া ৩০ টাকা এবং লেবু হালি ৪০ টাকা।
এদিকে অপরিবর্তিত রয়েছে গরু, খাসি এবং মুরগির মাংসের দাম। প্রতি কেজি গরুর মাংস ৫০০ টাকা, খাসির মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৪০ টাকা, দেশি মুরগি ২৪০ টাকা কেজি, লেয়ার মুরগি প্রতি পিস আকারভেদে ১৫০ থেকে ২২০ টাকা ও পাকিস্তানি মুরগি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।