ঢাকাMonday , 2 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসি পরীক্ষা : মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : সোমবার থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে মোবাইল ব্যাংকিং নজরদারিতে থাকবে বলে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট।
নির্দেশনায় বলা হয়, ২০১৮ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে সকল এমএফএস প্রোভাইডারকে নির্দেশনা পরিপালনের জন্য পরামর্শ প্রদান করা হচ্ছে। এগুলো হলো- এমএফএস হিসাবের মাধ্যমে সম্পাদিত লেনেদন কঠোর নজরদারির আওতায় রাখা, সকল এমএফএস প্রোভাইডার, ডিস্ট্রিবিউটর/সুপার এজেন্ট, এজেন্ট এবং গ্রাহকগণকে এ নির্দেশনার বিষয়ে অবহিত করা এবং এজেন্টদেরকেও যথাযথ নজরদারির আওতায় রাখা, যেসব মোবাইল হিসাবে অস্বাভাবিক লেনদেন দেখা যাবে, সেসব লেনদেনকারীর তালিকা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আইনপ্রয়োগকারী সংস্থার নিকট প্রেরণ করা। এ সংক্রান্ত অন্যান্য নির্দেশাবলী অপরিবর্তিত থাকবে।