ঢাকাSaturday , 31 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংক ঋণে সুদের হার কমানো : এফবিসিসিআইয়ের সহায়তা কামনা

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : দেশের প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীদের প্রয়োজনে ব্যাংক ঋণের সুদের হার কমানো এবং অবকাঠামোগত উন্নয়নে এফবিসিসিআইয়ের সহায়তা চেয়েছে বিভিন্ন জেলা চেম্বারের নেতৃবৃন্দ।
এ ছাড়াও বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়শীল দেশে অভিযাত্রার যোগ্যতা অর্জনের স্বীকৃতি পাওয়ায় স্থানীয় পর্যায়ে সৃষ্ট সম্ভাবনার যথাযথ ব্যবহারে চেম্বারগুলোর অবকাঠামোগত উন্নয়নের ওপরও জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
শনিবার এবিসিসিআই থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাউন্সিল অব চেম্বার প্রেসিডেন্টস এর সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় জেলা চেম্বার নেতৃবৃন্দ এসব কথা বলেন।
এ সময় চেম্বার নেতৃবৃন্দ জেলা পর্যায়ের বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচিতে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে জেলা চেম্বার প্রতিনিধিবৃন্দকে সম্পৃক্ত করার আহ্বান জানানসহ জেলা চেম্বারগুলোর কার্যনির্বাহী পর্ষদে নির্বাচনের ক্ষেত্রে দুটি মেয়াদের পর এক বছর বিরতি দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি যে প্রজ্ঞাপন জারি করেছে তা প্রত্যাহারের অনুরোধ জানান।
এ ছাড়াও চেম্বার নেতৃবৃন্দ এফবিসিসিআই অধিভুক্ত ‘বি’ শ্রেণিভুক্ত চেম্বারগুলোকে ‘এ’ শ্রেণিতে উন্নীতকরণের দাবিও জানান।
এফবিসিসিআই সিনিয়র সহসভাপতি শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন), এফবিসিসিআই সহসভাপতি মো. মুনতাকিম আশরাফসহ দেশের ৩০টি জেলা চেম্বারের প্রতিনিধিবৃন্দ।