ঢাকাFriday , 5 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মান্নার গ্রেপ্তারি পরোয়ানা নৌমন্ত্রীর কাছে

Link Copied!

 

মান্না - শাজাহান খান {focus_keyword} মান্নার গ্রেপ্তারি পরোয়ানা নৌমন্ত্রীর কাছে indexনিজস্ব প্রতিবেদক :

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের কাছে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ আয়োজিত তোবা গ্রুপের সকল আইনানুগ পাওনা পরিশোধের দাবিতে আয়োজিত এক সমাবেশে বিশেষ বক্তার বক্তব্যে শাজাহান খান এমন দাবি কনে।

শাজাহান খান বলেন, ‘তোবা গ্রুপ শ্রমিকদের দাবি আদায় নিয়ে একটি চক্র মাঠ গরম করার চেষ্টা চালাছে।’

তিনি অভিযোগ করে বলেন ‘তোবা গ্রুপের মালিক যে বীমা করেছিল তা মেরে দেয়ার চেষ্টা করছে কর্ণফুলী বীমা কোম্পানি। আমরা তাদের সঙ্গে কয়েক দফা বসেছি। কিন্তু তারা বীমার বিষয়ে কোনো দালিলিক প্রমাণ দিতে পারেনি।’

তিনি বলেন, ‘প্রয়োজনে কর্ণফুলী বীমার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে সেখান থেকে টাকা তুলে তোবা গার্মেন্টস খুলে দেয়া হবে।’

শাজাহান খান বলেন, ‘আমরা আবার তোবা গ্রুপ চালু দেখতে চাই। শ্রমিকদের বিভ্রান্ত করে কারা তোবার মালিককে জেল থেকে বের করে নিয়ে আসলো তা খতিয়ে দেখা দরকার। গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আন্দোলনের প্রেক্ষিতের তোবা গ্রুপের মালিক দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। শ্রমিকদের আন্দোলনের মাধ্যমে অনেকে হঠকারিতা করতে চাইছে। অনেকে সরকারের বিরুদ্ধে শ্রমিক আন্দোলনকে ব্যবহার করতে চাইছে। শ্রমিক আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করছে।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সমালোচনা করে তিনি বলেন, ‘আমার কাছে মান্না সাহেবের গ্রেপ্তারি পরোয়ানা আছে। তিনি গার্মেন্টস মালিক হয়েও শ্রমিকদের বেতন না দেয়ায় তাদের দ্বারা মামলা খেয়েছেন। পরে আদালত থেকে তাকে গ্রেপ্তারের নির্দেশও দেয়া হয়। কিন্তু তিনি এখন শ্রমিকদের দাবি নিয়ে কথা বলছেন। এটা খুবই অদ্ভুত একটি বিষয়।’

শাজাহান খান বলেন, ‘দেশ শ্রমিকদের বাদ দিয়ে নয়। তাই প্রতিটি গার্মেন্টসে একটি করে ট্রেড ইউনিয়ন গড়ে তুলতে হবে।’