ঢাকাWednesday , 28 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারীদের অংশগ্রহণে জেন্ডার বাজেট প্রণয়ন জরুরি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সরকারি জনসেবায় দারিদ্র্যতার মধ্যে বসবাসকারী নারীদের ও তাদের কমিউনিটির প্রবেশগম্যতা তাদের উন্নয়নের একটি ধাপ হিসেবে ধরা হয়। জনসেবার পরিকল্পনা, বিতরণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিকদের অংশগ্রহণ খুবই সীমিত। কোনো কোনো ক্ষেত্রে তা নেই বললেই চলে। সবকিছু বিবেচনা করে নারীদের কার্যকরি অংশগ্রহণের মাধ্যেমে জেন্ডার বাজেট প্রণয়নের দাবি জানিয়েছে বিভিন্ন বেসরকারি সংগঠন।
বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘ইনক্লুসিভ অ্যান্ড জেন্ডার রেসপন্সসিভ পাবলিক সার্ভিস’ শীর্ষক সেমিনারে এ দাবি জানানো হয়। সেমিনারের আয়োজন করে অ্যাকশন এইড। সহযোগিতায় ছিল বাংলাদেশ আরবান ফোরাম, কেয়ার, ক্রিস্টান এইড ও ব্র্যাক ইউনিভার্সিটি।
সেমিনারে বক্তারা বলেন, চলতি ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের দিকে তাকালে দেখা যায়, স্বাস্থ্য খাতে বরাদ্দ ৪.৭১ শতাংশ, যেখানে ২০০৯-১০ অর্থবছরে বরাদ্দ ছিল ৬.০২ শতাংশ। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেধে দেওয়া মান থেকে এখনো আমাদের বরাদ্দ ৫ শতাংশ কম। এছাড়া দক্ষ পেশাজীবীর স্বল্পতা, ডাক্তার-নার্সের নিম্ন অনুপাত এবং প্রতি ১০ হাজার মানুষের জন্য ডাক্তারের সংখ্যাও কম। ফলে স্বাস্থ্য খাতে দেখা দেয় নাজুক ব্যবস্থা। এ সার্বিক দুরাবস্থার শিকার হচ্ছেন প্রান্তিক ও নিম্ন আয়ের জনগোষ্ঠী।
ঢাকা শহরে পরিচালিত ‘সেইফ সিটি’ নামক এক গবেষণার বরাত দিয়ে বলা হয়, ৮৪ শতাংশ নারীই বলছেন এ শহরের যোগাযোগ ব্যবস্থা এবং সেবা অনিরাপদ। গবেষণায় উঠে এসেছে যে নারীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন।
বক্তারা বলেন, নগর কেন্দ্রগুলোতে নারীরা জনসেবা গ্রহণের ক্ষেত্রে যেমন যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। অন্যদিকে নিরাপদ জীবন-জীবিকার ক্ষেত্রে তাদের সুযোগ কমছে। প্রাত্যাহিক জীবনের চাহিদা আর জাতীয় জীবনের চাহিদা পূরণ করতে অনেক দূর যেতে হবে।
জনবান্ধব গণসেবা কাঠামো প্রণয়নে বেশকিছু সুপারিশ তুলে ধরা হয় সেমিনারে। এর মধ্যে রয়েছে-নারীদের কার্যকরি অংশগ্রহণের মাধ্যমে জেন্ডার বাজেট প্রণয়ন, গণসেবার জবাবদিহিতা নিশ্চিত করতে প্রাতিষ্ঠান কাঠামো জোরদার, স্থানীয় চাহিদার প্রতিফলন ঘটাতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে শক্তিশালী করতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাকশন এইডের ডেমক্রেটিক গভরনেন্সের ম্যানেজার নুজহাত জেবিন।
সেমিনারে আরো বক্তব্য দেন অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারহান কবির, ক্রিস্টান এইডের কান্ট্রি ডিরেক্টর সাকিব নাবী, কেয়ারের কান্ট্রি ডিরেক্টর জিয়া চৌধুরী, বাংলাদেশ আরবান ফোরামের অ্যাডভাইজার মোস্তফা কাইউম খান, বিআইপির ফরমার ভাইস প্রেসিডেন্ট সালমা এ সাফি, ওমেন অ্যাফেয়ার্স ডিরেক্টর আতাউর রহমান প্রমুখ।