ঢাকাWednesday , 28 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অর্থপাচার রোধ করতে হবে

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দেশকে ‘উন্নয়নশীল দেশ’ হিসেবে গড়ে তুলতে হলে অর্থপাচার রোধ করতে হবে।
বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ উপলক্ষে দুদক আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
দুদক চেয়ারম্যান বলেন, যেকোনো উপায়ে দেশ থেকে অর্থপাচার রোধ করতে হবে আমাদের। বর্তমানে আমরা বিশ্বাসযোগ্য তথ্য সংগ্রহ করছি, অর্থপাচারের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, দেশে দুর্নীতির মাত্রা কিছুটা কমেছে। তবে পুরোপুরি দুর্নীতি দূর করতে হলে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে।
দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি প্রতিরোধ সকলের সমর্থন ছাড়া সম্ভব না। তাই আমাদের সবাইকে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। প্রতিরোধ করতে হবে।
শিক্ষা, স্বাস্থ্য যেকোনো পরিসেবায় দুর্নীতি প্রতিরোধে দুদক কাজ করবে বলেও জানান তিনি। মানববন্ধনে দুদক পরিচালক নাসিম আনোয়ারসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিতি ছিলেন।