নিজস্ব প্রতিবেদক : মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজে স্বাধীনতা দিবস পালিত।আলোচনাসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদেশের সঙ্গে মিল রেখে সোমবার রাজধানীর মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজেও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। আলোচনাসভায় স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল বলেন, বঙ্গবন্ধু এবং ২৬ শে মার্চ শব্দ দুটি একে অপরের পরিপূরক। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে যেমন স্বাধীনতার দলিল রচিত করা যাবে না। তেমনি ২৬ শে মার্চ বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতার ঘোষণা ছাড়া মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচনা করা যাবে না। তাই আমাদের উচিত হবে নতুন এবং ভবিষ্যত প্রজন্মকে এখন থেকেই বীরত্বগাথা মুত্তিযুদ্ধের সঠিক ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জামাল মোস্তফা বলেন, মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর সঠিক নেতৃত্বে দেশ যেভাবে দ্রুত স্বাধীনতা লাভ করতে সক্ষম হয়েছে, ঠিক তেমনি বর্তমানেও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। উন্নয়নের গতি এভাবে চলতে থাকলে অচিরেই আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারব।
ডিএনসিসি ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক বলেন, বঙ্গবন্ধুন আদর্শে উদ্বুদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়নের শিখরে পৌছাতে সকল প্রকার ভেদাভেদ ভুলে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজনের সভাপতিত্বে আলোচনাসভায় বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ন পরিচালক কামাল হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় সাবেক সভাপতি সামসুল ইসলাম সুমন, বর্তমান সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী, ঢাকা প্রতিদিন ও নিউজ মেইল সম্পাদক মনজুরুল বারী নয়ন, দৈনিক পাঞ্জেরী নির্বাহী সম্পাদক তালুকদার রুমি, মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের গভর্ণিংবডির সভাপতি এমেলি খাতুন, ভাইস প্রিন্সিপাল মফিজুর রহমান খান, চীফ এডমিনিস্ট্রেটর আফজাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

