ঢাকাTuesday , 27 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পর্ন অভিনেত্রীর দাবি অস্বীকার করল হোয়াইট হাউজ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : পর্ন অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌন সম্পর্কের কথা অস্বীকার করেছে হোয়াইট হাউজ। মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে রোববার স্টর্মি ২০০৬ সালে তার সঙ্গে ট্রাম্পের সম্পর্কের বিষয়ে খোলাখুলি কথা বলেন। এরপরই সোমবার এক বিবৃতিতে হোয়াইট হাউজ এ ব্যাপারে মুখ খুলেছে।
হোয়াইট হাউজের মুখপাত্র রাজ শাহ বলেছেন, ‘গত রাতে তার সাক্ষাৎকারে ড্যানিয়েলস যে সব দাবি করেছেন তার কোনোটিই সঠিক নয় বলে মনে করেন প্রেসিডেন্ট।’
শাহ বলেন, ‘প্রেসিডেন্ট সুস্পষ্টভাবে এবং অব্যাহতভাবে এসব দাবি অস্বীকার করে আসছেন। একমাত্র তিনি সমন্ধহীন যিনি এসব দাবি করছেন।’
রোববার রাতে স্টর্মি ড্যানিয়েলস টিভি সাক্ষাৎকারে জানিয়েছেন, ২০০৬ সালে তার সঙ্গে কীভাবে প্রথম ট্রাম্পের দেখা হয়েছিল। তাদের দুজনের যখন প্রথম শারীরিক সম্পর্ক হয় সেই সময় ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার ছোট সন্তানের বয়স ছিল চার মাস। এরপরও ট্রাম্পের সঙ্গে স্টর্মির শারীরিক সম্পর্ক হয়েছে।
স্টর্মি আরো জানিয়েছেন, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখ বন্ধ রাখার জন্য ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন তাকে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার দিয়েছিল। এ বিষয়ে একটি চুক্তিও হয়েছিল। তবে ওই গোপন চুক্তিতে ট্রাম্প স্বাক্ষর না করায় মামলা করেছেন স্টর্মি।