ঢাকাTuesday , 27 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারের সেনাপ্রধানের মন্তব্যে বিস্মিত জাতিসংঘ মহাসচিব

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সোমবার এক বিবৃতিতে গুতেরেসের মুখপাত্র এ কথা বলেছেন।
মুখপাত্র বলেছেন, ‘মিয়ানমারের জ্যেষ্ঠ জেনারেল মিন অং হ্লাইংয়ের মন্তব্যে আজ মহাসচিব বিস্ময় প্রকাশ করেছেন।’
সোমবার মিয়ানমারের উত্তরের কাচিন প্রদেশে এক সমাবেশে সেনাপ্রধান বলেছেন, রোহিঙ্গারা ‘বাঙালি’। ‘তাদের মিয়ানমারের জাতিগোষ্ঠীর মতো বৈশিষ্ট অথবা সংস্কৃতি নেই।’
জাতিসংঘের মহাসচিব মিয়ানমারের নেতাদের ‘বিদ্বেষমূলক মন্তব্য ছড়ানো বন্ধ এবং সাংস্কৃতিক সম্প্রীতির বিকাশে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।’
তিনি বলেছেন, ‘বৈষম্যের বিরুদ্ধে লড়াই ও রাখাইন অ্যাডভাইজরি কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিতে নেতৃত্বের জরুরি প্রয়োজন।’
সেনাপ্রধানের মন্তব্য রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও সম্মানের সঙ্গে ফিরে যাওয়াকে জটিল করে তুলবে বলেও মন্তব্য করেন গুতেরেস।
প্রসঙ্গত, রোহিঙ্গাদের নিজেদের নাগরিক বলে স্বীকার করতে নারাজ মিয়ানমার। গত বছরের ২৫ আগস্ট রাতে মিয়ানমারের রাখাইন রাজ্য রোহিঙ্গাদের উচ্ছেদ অভিযান শুরু করে সেনাবাহিনী। সেনাবাহিনীর নির্যাতন ও হত্যাযজ্ঞ থেকে বাঁচতে এ পর্যন্ত প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।