ঢাকাTuesday , 27 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুনাল খেমুকে পুলিশের জরিমানা

Link Copied!

বিনোদন ডেস্ক : কিছুদিন আগে বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানকে জরিমানা করেছিলেন মুম্বাই ট্রাফিক পুলিশ। এবার এ তালিকায় যুক্ত হলেন বলিউডের আরেক অভিনেতা কুনাল খেমু। ট্রাফিক আইন ভঙ্গ করার দায়ে তাকে ৫০০ রুপি জরিমানা করেছেন মুম্বাই ট্রাফিক পুলিশ। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি কুনাল খেমু হেলমেট ছাড়া মোটর সাইকেল চালান। আর এ দৃশ্যটি ক্যামেরাবন্দি করে এক ব্যক্তি এবং ছবিসহ মুম্বাই পুলিশকে অভিহিত করেন তিনি। পরবর্তী সময়ে মুম্বাই পুলিশ তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে কুনালের ট্রাফিক আইন ভঙ্গের খবর আনুষ্ঠানিকভাবে জানায়। টুইট বার্তায় চালান নম্বরসহ বিস্তারিত তথ্যও উল্লেখ করা হয়।
ট্রাফিক আইন ভঙ্গের কারণে বিব্রত ও লজ্জিত কুনাল খেমু। এজন্য ক্ষমাও চেয়েছেন এই অভিনেতা। এক টুইট বার্তায় কুনাল লিখেন, ‘আমি ছবিটি দেখেছি। সত্যি এটি খুবই বিব্রতকর। আমি নিয়মিত বাইক চালাতে পছন্দ করি এবং সবসময় হেলমেট ব্যবহার করি। এরপর থেকে আমি সবসময় হেলমেট পরে বাইক চালাব। আমি অন্যায় কোনো কিছুর উদাহরণ হতে চাই না।’
কুনাল খেমুর টুইটের জবাবে মুম্বাই পুলিশ লিখেছেন, ‘আপনি মোটর সাইকেল চালাতে ভালোবাসেন, আমরা প্রত্যেক নাগরিকের নিরাপত্তা দিতে ভালোবাসি। আমরা আশা করছি, এই অনুশোচনা দুর্ঘটনা প্রতিহত করবে। পরেরবার এমনটি আর ঘটাবে না। এজন্য একটি ই-চালান পাঠানো হয়েছে।’