ঢাকাTuesday , 27 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইনজুরি কাটিয়ে উঠতে মনযোগী নেইমার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : পায়ের ইনজুরির কারণে তিন মাস মাঠের বাইরে নেইমার। ইতমধ্যেই পিএসজির শেষ চার ম্যাচে দর্শক হিসেবে খেলা দেখেছেন তিনি। এবার জাতীয় দল ব্রাজিলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ঘরে বসে খেলা দেখতে হচ্ছে ২২২ মিলিয়ন ইউরোর এ তারকাকে।
ইনজুরির কারণে রাশিয়ার বিপক্ষে ব্রাজিলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ঘরে বসে দেখেছেন নেইমার। আজ জার্মানীর বিপক্ষে প্রীতি ম্যাচেও দর্শক নেইমার। ব্রাজিলের খেলা বলে হয়তো দলের অন্যতম সেরা তারকাকে মিস করতে পারেন ভক্তরা। আর তাই ভক্তদের সান্তনা দিতে নিজের পুনর্বাসন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেছেন নেইমার।
মস্কোতে রাশিয়ার বিপক্ষে ব্রাজিলের জয়ের পর নিজের ইনজুরির সর্বশেষ অবস্থা জানিয়েছেন নেইমার। ইনস্টাগ্রামে দেওয়া ছবিতে দেখা যায়, ডাক্তারের টেবিলের ওপর ট্যাটু আঁকা ক্ষতিগ্রস্ত পায়ে আল্ট্রাসাউন্ড ব্যবহার করে বিশেষ জেল নিচ্ছেন নেইমার।
আন্তজার্তিক প্রীতি ম্যাচে নেইমারকে ছাড়াই দুর্দান্ত খেলছে ব্রাজিল। সবশেষ রাশিয়ার বিপক্ষে ফিলিপ কুতিনহো ও পাউলিনহোদের গোলে ৩-০ ব্যবধানে জয় নিয়ে ফিরেছে সেলেসাওরা।