ঢাকাSunday , 25 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার সদর উপজেলায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার ভাড়ারা ইউনিয়নের কোলাদী গ্রামে তাকে হত্যা করা হয়। নিহত আব্দুর রশিদ বিশ্বাস (৫৫) কোলাদী গ্রামের মৃত ওয়াহেদ আলী বিশ্বাসের ছেলে। তিনি মুদি ব্যবসায়ী ছিলেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সকালে নিহত আব্দুর রশিদের বাড়ির পাশে পুকুরপাড়ে তার গলা কাটা মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়।
ওসি জানান, ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত বটি উদ্ধার করা হয়েছে। শনিবার রাতের কোনো এক সময় তাকে বটি দিয়ে গলা কেটে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। পুলিশ আরো জানায়, কারা, কী কারণে- তাকে হত্যা করেছে তা জানা যায়নি। তবে প্রাথমিক ধারণা, পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।