ঢাকাSaturday , 24 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক্টর চাপায় শ্রমিকের মৃত্যু

Link Copied!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে মো. হাসান আলী নামে এক শ্রমিক মারা গেছেন। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার একডালা ইউনিয়নের মনিহাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে উপজেলার একডালা ইউনিয়নের মনিহাপুর বাজারে ট্রাক্টরে বালু তুলছিলেন হাসান। এসময় চালক ট্রাক্টরটি সামনে নিতে চালু করলে ট্রাক্টরের চাকায় চাপা পরে হাসান গুরুতর আহত হন। স্থানীয়রা হাসানকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান হাসানের দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। মৃত হাসান আলী নাটোর জেলার সিংড়ার উপজেলার রামনগর গ্রামের মো. হেকমত আলীর ছেলে।