ঢাকাFriday , 23 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় সাজাপ্রাপ্ত ২ আসামির মৃত্যু

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনায় আবুল হোসাইন সরদার (৬৮) ও মো. ফজলুর রহমান (৮০) নামে দুজন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। খুলনা জেলা কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা জেলা কারাগারের সূত্র জানায়, মৃত আবদুল সরদারের ছেলে আবুল হোসাইন সরদার সাতক্ষীরা জেলা কারাগারে বন্দি ছিলেন (কয়েদি নং-৩৬৪৯/এ)। তিনি অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য ১৯ মার্চ তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৬টা ২৫ মিনিটে সে মারা যায়।
অপরদিকে, মৃত মোজাহের শেখের ছেলে মো. ফজলুর রহমান মাগুরা জেলা কারাগারে বন্দি ছিলেন (কয়েদি নং-৩৫৭১/এ)। তিনি অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য ৬ মার্চ তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
খুলনা জেলা কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ এ প্রতিবেদককে বলেন, সাতক্ষীরা ও মাগুরা জেলা কারাগার থেকে চিকিৎসার জন্য উল্লিখিত দুই কয়েদিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। পোস্ট মর্টেম শেষে লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।