জামালপুর সংবাদদাতা : দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিফাত (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে জামালপুরের রাজিবপুর-বকশীগঞ্জ সড়কের মৃর্ধাপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
রিফাতের মৃত্যুর খবরে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত স্কুলছাত্র রিফাত উপজেলার মৃর্ধাপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে। সে ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজিবপুর-বকশীগঞ্জ সড়কের মৃর্ধাপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল রিফাত। রাজিবপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে স্কুলছাত্র রিফাতের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

