ঢাকাFriday , 23 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেঘনায় ইলিশ ধরায় ২৬ জেলের জরিমানা

Link Copied!

ভোলা সংবাদদাতা : নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ২৬ জেলের কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ২৬ জনের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করে। সেই সঙ্গে ওই অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, ইলিশের অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে যাতে ইলিশ শিকার করতে না পারে, সেই জন্য একটি টিম মেঘনা নদীতে অভিযানে নামে। এ সময় ইলিশ ধরার অপরাধে তুলাতলী ও ইলিশ পয়েন্ট থেকে ছয়টি জেলে নৌকাসহ ২৬ জেলেকে আটক করা হয়।
তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। আর ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকার অভয়াশ্রমে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় মৎস্য বিভাগ।