ঢাকাThursday , 22 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নব্য জেএমবির দুই সদস্য গ্রেপ্তার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বগুড়া থেকে নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত রাত দেড়টার দিকে বগুড়ার শিবগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- হাদিসুর রহমান সাগর ওরফে জুলফিকার ওরফে সাদ বিন আবু ওয়াক্কাস ওরফে আবু আল বাঙালি ওরফে আব্দুল্লাহ স্যার ওরফে আমজাদ ওরফে তৌফিক (৩৬) ও আকরাম হোসেন খান নিলয় (২৪)। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
হাদিসুর রহমান সাগর গুলশান হলি আর্টিজান হামলার অন্যতম সমন্বয়ক ও অস্ত্রের যোগানদাতা। আকরাম হোসেন খান নিলয় নব্য জেএমবির মূল সমন্বয়ক ও অর্থদাতা এবং গত বছরের ১৫ আগস্ট রাজধানীর কলাবাগানে জাতীয় শোক দিবসের র‌্যালিতে হামলার মূল পরিকল্পনাকারী।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনে তাদের জঙ্গি সংশ্লিষ্ট গোপন যোগাযোগের তথ্য পাওয়া গেছে। হাদিসুর রহমান সাগর জয়পুরহাট সদর থানার কয়রাপাড়া পলিকাদোয়া গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে এবং আকরাম হোসেন খান নিলয় কিশোরগঞ্জের মিঠামইন থানার চারিগ্রামের আবু তোরাব খাঁনের ছেলে।