ঢাকাWednesday , 21 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাক্তন সেনা সদস্য নিহত

Link Copied!

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের কলোনিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সেনা বাহিনীর প্রাক্তন এক সদস্য নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কলোনির করতোয়া রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জাহান বাক্স (৭০)।
স্থানীয়রা জানান, জাহান বক্স ঢাকা থেকে ফিরে রিকশাযোগে শহরের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে একদল দুর্বৃত্ত গতিরোধ করে তার কাছে থাকা মালামাল ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহান বক্সকে মৃত ঘোষণা করেন। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদ হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যার ঘটনায় তদন্ত চলছে।