ঢাকাWednesday , 21 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানচালকসহ নিহত ৪

Link Copied!

ফেনী সংবাদদাতা : ফেনীতে লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালকসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। বুধবার ভোর ৪টার দিকে ফেনী রেলওয়ে স্টেশনের কাছে বারাইপুর রেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটে। ফেনী রেলওয়ে পুলিশের ইনচার্জ আবদুল আলিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেন তূর্ণা নিশিতা ফেনী রেলওয়ে স্টেশনের কাছে বারাইপুর ক্রসিংয়ে রেললাইনে উঠেপড়া কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে হতাহত হয়।
ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়ে-মুচড়ে রেল লাইনের পাশে ছিটকে পড়ে। এতে কাভার্ডভ্যানের চালকসহ তিনজন ঘটনাস্থলে মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।