ঢাকাWednesday , 21 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে মাজারের ওরশ নিয়ে বিবাদে খুন

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি মাজারের বার্ষিক ওরশ মাহফিল নিয়ে বিরোধে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে। নিহত ব্যাক্তির নাম মোহাম্মদ শাহ আলম (৫১)।মঙ্গলবার রাত ১১টার দিকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু কুমার দাশ হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ ইউনিয়নের তুফান আলী শাহ (রহঃ) নামের মাজারে মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই বার্ষিক ওরশ মাহফিল চলছিল। এই মাজারের ওরশ নিয়ে দুটি পক্ষ দীর্ঘদিন ধরেই বিবাদমান। এরই জের ধরে মঙ্গলবার রাতে ওরশ আয়োজক কমিটির অন্যতম নেতা স্থানীয় গাউছিয়া কমিটির সভাপতি শাহ আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকজন।
ঘটনার পর শাহ আলমকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে ওসি জানিয়েছেন।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। এই হত্যাকান্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।