ঢাকাTuesday , 20 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে শরীরে কেরোসিন ঢেলে বৃদ্ধার আত্মহত্যা

Link Copied!

জামালপুর সংবাদদাতা : শরীরে কেরোসিন ঢেলে লিলিফা বেগম (৭৫) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোররাতে জেলার ইসলামপুর পৌর এলাকার দরিয়াবাদ গ্রামে।
পুলিশ সূত্র জানায়, নিহত লিলিফা মেয়ের জামাইয়ের বাড়ি দরিয়াবাদ গ্রামে থাকতেন। মঙ্গলবার ভোররাতে তিনি গায়ে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান খান জানান, বৃদ্ধা মানসিক প্রতিবন্ধী ছিলেন। তার লাশের পাশ থেকে কেরোসিনের বোতল, একটি গ্যাসলাইটার উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ইসলামপুর থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।