ঢাকাTuesday , 20 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ট্রাকচাপায় মেয়ে নিহত, বাবা আহত

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া-লালনশাহ সেতুর সংযোগ সড়কে ট্রাকচাপায় উপমা (৬) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
এ ঘটনায় নিহত উপমার বাবা উজ্জল হোসেন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় এই দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি উপজেলার দিয়াড় বাঘইল গ্রামের কেন্দ্রীয় মসজিদ এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপমা নতুনহাটের আজিজ মেমোরিয়াল কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির ছাত্রী। স্কুলের কাস শেষে তার বাবা উজ্জল হোসেন বাইসাইকেলে করে উপমাকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন। তারা দাশুড়িয়া-লালনশাহ সেতু সংযোগ সড়কে দিয়াড় বাঘইল ক্লাব মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দেয়।
স্থানীয়রা আহত মেয়ে ও বাবাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপমাকে মৃত ঘোষণা করেন। ঈশ্বরদীর পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিবুল হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।