ঢাকাTuesday , 20 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাবতলীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গাবতলীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাদশা মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, তিনি ডাকাত দলের সদস্য। এ ঘটনায় হানিফ (৪২) নামে আরো এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, ‘সোমবার রাত ৩টার দিকে গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অপবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বাদশা মারা যায় বলে তিনি জানান।