ঢাকাMonday , 19 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের চর হামকুড়িয়া গ্রাম থেকে রোজিনা খাতুনের (২৮) লাশ উদ্ধার করা হয়। নিহত রোজিনা ওই গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।
মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল এ তথ্য নিশ্চিত করে জানান, ৮/৯ বছর আগে পিতৃমাতৃহীন রোজিনাকে বিয়ে করে আনেন চর হামকুড়িয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে নুরুল ইসলাম। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে-মধ্যে ঝগড়া হতো। রোববার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। সকালে নিজ ঘরে রোজিনার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
তাড়াশ থানার ওসি (তদন্ত) ফজলে আশিক জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কালচে দাগ রয়েছে। ঘটনার পর থেকে স্বামী নুরুল ইসলাম পলাতক। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।