ঢাকাSunday , 18 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে আগুনে মা-ছেলেসহ ৫ জনের মৃত্যু

Link Copied!

সিলেট প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার একটি বাড়িতে আগুনে পুড়ে মা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে দুইজন।
রোববার ভোররাত সোয়া ৩টার দিকে উপজেলার লহ্মণাবন্দ পাহাড় লাইন এলাকায় স্থানীয় ক্লাব বাজারের লয়লু মিয়ার কলোনিতে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। তবে, এর আগে বাড়ি পুড়ে হতাহত হয়।
নিহতরা হলেন- জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার খালেরমুখ গ্রামের ফজলু মিয়ার স্ত্রী তাসকিমা বেগম (৩০) ও তার শিশু সন্তান তাহমিদ (২), গোলাপগঞ্জের দক্ষিণ নোয়াই গ্রামের সেবুল (১৬), একই উপজেলার পনাইরচক গ্রামের মছকন্দর আলীর স্ত্রী সেবু বেগম (২২) ও অজ্ঞাত কিশোর (১৬)। নিহতদের মধ্যে দুই নারীই অন্তঃসত্ত্বা ছিলেন।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দিনেমনি শর্ম্মা বলেন, গ্যাস রাইজারের উপর বজ্রপাত হলে আগুন ধরে যায়। এতে তিন কক্ষের সেমিপাকা ঘরে আগুন লাগে। ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে একটি শিশু, দুইজন কিশোর ও দুইজন নারী।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেননি তিনি। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক শিবলীও অগ্নিকাণ্ডে নিহতের তথ্য নিশ্চিত করেছেন।