ঢাকাSaturday , 17 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড়ের অংশে সড়ক দুর্ঘটনায় রিফাত (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
এ ঘটনায় এক পথচারীসহ আরো তিনজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- মোটরসাইকেল আরোহী রাব্বী (২০), জাহাঙ্গীর (২২) ও পথচারী আনিসুর (২৮)। রিফাত শাহিন কলেজে ও রাব্বী অন্য একটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। জাহাঙ্গীর একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, ভোরে মাওয়া থেকে তিন বন্ধু মোটরসাইকেলে করে তেজগাঁও এলাকার বাসায় ফিরছিলেন। তারা মেয়র হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড়ের অংশে পৌঁছানোর সময় রাস্তা পার হতে গিয়ে হঠাৎ গাড়ির সামনে চলে আসেন আনিসুর নামে পথচারী। এ সময় চালক রাব্বী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আনিসুরের ওপর উঠিয়ে দেন। এ সময় সবাই গাড়ি থেকে ছিটকে পড়েলে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, অন্যান্য আহতদের অবস্থাও গুরুতর। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।