ঢাকাFriday , 16 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের গদারধর গ্রামে ভাতিজার ছুরিকাঘাতে বৃদ্ধ চাচা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুইজন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্যে চারজনকে আটক করেছে। নিহত ব্যক্তির নাম আব্দুল ফকির (৫৫)।
মধুখালী থানার ওসি মিজানুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গদারধর গ্রামে রমজান ফকিরের ছেলে মফিজ ফকিরের সঙ্গে চাচা আব্দুল ফকিরের (৫৫) কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে মফিজ ছুরি দিয়ে কুপিয়ে চাচাকে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। তিনি জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে চারজনকে আটক করা হয়েছে।
রায়পুর ইউপির চেয়ারম্যান আব্দুল মোতালেব মৃধা জানান, ওই পরিবারের মধ্যে দীর্র্ঘ দিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ ছিল। তিনি জানান, এ ঘটনায় আক্কাস ফকির ও তার স্ত্রী খাদেজা বেগম আহত হয়েছে। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।