ঢাকাFriday , 16 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিরাপত্তারক্ষীকে কুপিয়ে মোটরসাইকেল চুরি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানা এলাকার একটি বাসায় ঢুকে নিরাপত্তারক্ষী ও বাসার তত্ত্বাবধায়ককে কুপিয়ে মোটরসাইকেল চুরি করেছে দুর্বৃত্তরা। আহত নিরাপত্তারক্ষী মো. মিজান (৫৫) ও তত্ত্বাবধায়ক আব্দুল গণিকে (৩০) আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ভোর ৫টার দিকে মুগদার থানার মানিকনগরের একটি বাসায় এ ঘটনা ঘটে। মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বলেন, আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার ভোর ৫টার দিকে মুগদা থানার মানিকনগরের ৮২/৮৩ নম্বর নূর ফাতেমা ভবনে ৩/৪ জন চোর ঢুকে। তারা মোটরসাইকেল নিয়ে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তাকর্মী মিজান দেখতে পেয়ে বাধা দেন। এ সময় তারা চাপাতি দিয়ে মিজানের মাথায় আঘাত করে। তার চিৎকারে আব্দুল গণি এগিয়ে এলে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে রড দিয়ে আঘাত করে ছিনতাইকারিরা। ভবনের নিচতলায় রাখা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। চলতি মাসের শুরুর দিকে রাজধানীর খিলগাঁও, দারুস সালামসহ আরো কয়েকটি এলাকায় একই ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।