ঢাকাThursday , 15 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনাদিয়া সংলগ্ন সাগরে লাশ ভাসছে

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়ার চর সংলগ্ন সাগরে অর্ধগলিত কয়েকটি লাশ ভাসছে বলে জানিয়েছে পুলিশ। এ সব লাশ উদ্ধারের চেষ্টা চলছে।
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সমুদ্রে পূর্ণ জোয়ার হয়। স্থানীয়দের দেওয়া তথ্যমতে, এ সময় জোয়ারের তোড়ে গভীর সমুদ্রের দিক থেকে কয়েকটি লাশ ভেসে আসে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দেখলেও উদ্ধার করতে পারেনি। তা উদ্ধারের চেষ্টা চলছে।
ওসি লাশ কতটি তা নিশ্চিত না করলেও স্থানীয় লোকজন জানিয়েছে চারটি লাশ তারা দেখেছেন। লাশগুলো অর্ধগলিত ও বিকৃত হয়ে গেছে।