ঢাকাThursday , 15 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিকল্পনামন্ত্রীর মায়ের দাফন সম্পন্ন

Link Copied!

কুমিল্লা সংবাদদাতা : পরিকল্পনা মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মোস্তফা কামালের (লোটাস কামাল) মা সায়েরা বেগমের দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জানাজা শেষে কুমিল্লার সদর দক্ষিণের দুতিয়ারপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সায়েরা বেগমের প্রথম জানাজা লালমাই উপজেলার বাগমারা হাই স্কুল মাঠে ও দ্বিতীয় জানাজা দুতিয়াপুরে নিজ গ্রামে অনুষ্ঠিত হয়।
জানাজার পূর্বে মায়ের জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি।
জানাজায় উপস্থিত ছিলেন তাজুল ইসলাম এমপি, অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপি, এমআইইডি সচিব মো. মফিজুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ইমরান কবীর চৌধুরী, সাবেক এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুল, জেলা পরিষদের চেয়ারম্যান রিয়ার এডমিরাল (অব.) আবু তাহের, সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার শাহ আবিদ হোসেনসহ অন্যান্যরা।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সায়েরা বেগম কুমিল্লার একটি হসপিটালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন । তার বয়স হয়েছিল ৯৮ বছর। পরিকল্পনা মন্ত্রীর মা সায়েরা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।