ঢাকাThursday , 15 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা

Link Copied!

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গৃহবধূ সুমাইয়া আক্তার নিরমাকে (২১) পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে স্বামী ইমরান বিশ্বাস (২৬) গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশ নিহত গৃহবধূর শরীরে আঘাতে চিহ্ন পেয়েছে। এই দম্পতি মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়নের সরোসপুর গ্রামের বাসিন্দা।
পরিবারের বরাত দিয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম ভায়রুল আনাম বলেন, বুধবার সন্ধ্যায় ইমরান বিশ্বাস পারিবারিক কলহের জেরে তার স্ত্রী সুমাইয়া আক্তারকে প্রহার করেন। এতে তার স্ত্রী সুমাইয়া অসুস্থ হয়ে পড়লে তাকে পার্শ্ববর্তী গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু স্বামী তাকে খুলনায় না নিয়ে বাড়িতে ফেরার পথে তার মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যু হওয়ায় ইমরান বিশ্বাস সকালে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করেন।
তিনি আরো বলেন, তার হাতে স্ত্রীর মৃত্যু হওয়ায় ইমরান পুলিশের হাত থেকে রেহাই পেতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।