ঢাকাWednesday , 14 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ১

Link Copied!

ফেনী সংবাদদাতা : ফেনীর পরশুরামের কুখ্যাত মাদক চোরাচালানি মো. শাহ আলমকে ৩৬৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে ফুলগাজী থানা পুলিশ। মঙ্গলবার রাতে ফুলগাজী উপজেলার বণিকপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ভারত হতে চোরাইপথে আসা বিপুল পরিমাণ ফেনসিডিল রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশায় করে পরশুরাম হতে ফেনী নেওয়া হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে ফুলগাজী বাজার ও আশপাশের সড়কে অভিযান চালায় ফুলগাজী থানা পুলিশ।
এ সময় পুলিশের উপস্থিতি টের অটোরিকশাটি বণিকপাড়া অভিমুখে দ্রুতবেগে চালিয়ে সরু রাস্তায় ঢুকে পড়ে। পুলিশ মাদক চোরাচালানি শাহ আলমকে দুই বস্তা ভর্তি ৩৬৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। তবে তার অপর দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।