ঢাকাWednesday , 14 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীকে হত্যার পর আত্মসমর্পণ

Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে স্ত্রী নাসিমা খাতুনকে (৩৫) গলা কেটে হত্যা করে আত্মসমর্পণ করেছেন স্বামী জালাল সানা।
মঙ্গলবার গভীর রাতে কালিগঞ্জে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।স্ত্রীকে হত্যার পর সকালে জালাল সানা থানায় যেয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুবীর দত্ত জানান, নাসিমা-জালাল দম্পত্তি দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। তাদের ৮ম শ্রেণি ও দশম শ্রেণিতে পড়ুয়া দুটি মেয়ে রয়েছে। সম্প্রতি জালাল সানা মানসিকভাবে কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলেন। যাকে তাকে মারধর করতেন।
মঙ্গলবার রাতে কোনো এক সময় তিনি দা দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যা করেন। সকালে তিনি থানায় এসে আত্মসমর্পণও করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল পাঠিয়েছে।