ঢাকাTuesday , 13 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে ফার্নিচারের দোকানে ভয়াবহ আগুন

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর মধুমিতা রোড এলাকায় মেসার্স শাহজালাল এন্টারপ্রাইজ নামে একটি ফার্নিচারের দোকান পুড়ে গেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই দোকানে আগুন লাগে। দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুল ইসলাম জানান, রাত সাড়ে ৩টার দিকে মধুমিতা রোড এলাকার মেসার্স শাহজালাল এন্টারপ্রাইজ ফার্নিচারের দোকানে অোগুন লাগে। মুহূর্তেই আগুন ওই দোকানে থাকা ফার্নিচারের শোরুম, কারখানা ও গুদাম সর্বত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী, উত্তরা, কুর্মিটোলাসহ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।