ঢাকাMonday , 12 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে অস্ত্রসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুন্ড থানার দক্ষিণ সলিমপুর থেকে দুটি ওয়ানশ্যুটার গান, সাত রাউন্ড গুলি এবং দুটি রকেট প্লেয়ারসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। সোমবার ভোররাতে র‌্যাবের লে. কমান্ডার আশেকুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো মোহাম্মদ এরশাদ (৩২) এবং একরাম উদ্দিন (১৯)।
চট্টগ্রাম র‌্যাব-৭ এর লে. কমান্ডার আশেকুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে সীতাকুন্ডের সলিমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুজন দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি ওয়ানশ্যুটার গান, সাত রাউন্ড গুলি, দুটি রকেট প্লেয়ার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।