ঢাকাSunday , 11 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশন এলাকা থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সিটি করপোরেশনের কোনাবাড়ী বাগিয়া এলাকা থেকে হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যবসায়ীর নাম সাইদুর রহমান মণ্ডল ওরফে সদু মণ্ডল (৫৫)। তিনি বাঘিয়া এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে।
গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর মো. আজহারুল ইসলাম মোল্লা ও স্থানীয়রা জানান, সাইদুর রহমান স্থানীয় ‘মেসার্স মা ব্রিকস’ নামে ইট ভাটার ব্যবসায়িক পার্টনার ছিলেন। শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রোববার সকালে বাঘিয়া উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ-পশ্চিম পাশে গর্তে রশি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের হাত-পা বাঁধা ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।