ঢাকাSaturday , 10 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎ বিনিময়ে মিয়ানমারে ত্রিদেশীয় বৈঠক

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : বৈদ্যুতিক শক্তি বিনিময়ে সম্মত হয়েছে চীন-বাংলাদেশ-মিয়ানমার। শুক্রবার মিয়ানমারের রাজধানী নেপিদোতে তিন দেশের মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন মিয়ানমার সরকারের ডি-ফ্যাক্টো নেত্রী অং সাং সু চি, চীনের জাতীয় শক্তি প্রশাসনের উপ পরিচালক লি ফ্যানরং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
চীনের সংবাদ মাধ্যম সিনহুয়া এক প্রতিবেদনে বলছে, সীমান্ত দিয়ে বৈদ্যুতিক শক্তি বিনিময় এবং এর বাস্তবায়ন নিয়ে তিন দেশের এটিই কোনো পূর্ণাঙ্গ বৈঠক অনুষ্ঠিত হলো। এছাড়াও বৈঠকে তিন দেশের বৈদ্যুতিক বাণিজ্যে সহযোগিতা, আন্তঃসংযোগে গ্রিডের উন্নতি এবং অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।
মিয়ানমারের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ত্রিদেশীয় চুক্তির ফলে প্রতিবেশি দেশগুলোর মধ্যে বিদ্যুৎ উৎপাদন, বিনিময়, শক্তি নিরাপত্তা, বিদ্যুৎ সম্পদ ভাগাভাগিসহ নানা ধরনের সহযোগিতা সম্ভব হবে। এর ফলে অনেক চাকরির সুযোগ সৃষ্টি হবে এবং তিন দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও স্থায়ী হবে।