ঢাকাSaturday , 10 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চবি শিক্ষার্থী শরীফুল কোলন ক্যান্সারে আক্রান্ত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী শরীফুল আলম জিহাদী দুরারোগ্য কোলন ক্যান্সারে আক্রান্ত।
তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। তাকে বাঁচাতে হৃদয়বান ব্যক্তিদের সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন শরীফুলের পরিবারের সদস্য ও সহপাঠীরা। শরীফুল কক্সবাজার সদরের ঈদগাহর জাকির পাড়ার হোসেন আহমদের ছোট ছেলে।
তার সহপাঠিরা জানান, সম্প্রতি বিভাগের অভ্যন্তরীণ অনুদানে ১ লাখ টাকা সংগ্রহ করে শরীফুলকে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়। কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারে তার রোগের বিভিন্ন পরীক্ষা করা হয়। মেডিক্যাল রিপোর্ট পর্যালোচনা করার পর দুরারোগ্য কোলন ক্যান্সার ধরা পড়ে।
শরীফুলের চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু আর্থিক অভাবের কারণে তার চিকিৎসা বন্ধ হয়ে গেছে। এজন্য তাকে বাঁচাতে সাহায্যের হাত বাড়ানোর জন্য হৃদয়বান ব্যক্তিদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
শরীফুলকে সাহায্য পাঠানোর ঠিকানা : বিকাশ: ০১৮১৮১৫৫০২২ ও ০১৮৩২৮৭৮৬২৮। ব্যাংক অ্যাকাউন্ট: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কক্সবাজার ঈদগাহ শাখা, মোহাম্মদ ইব্রাহিম (সম্পর্কে বড় ভাই), সেভিং অ্যাকাউন্ট নং-৭৬৩৯।