ঢাকাSaturday , 10 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘মা’ সেরেনার প্রথম জয়

Link Copied!

স্পোর্টস ডেস্ক : কোর্টে ফিরে আবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন সেরেনা উইলিয়ামস। গত সেপ্টেম্বরে মা হয়েছিলেন সেরেনা । মেয়ে অ্যালেক্সিসের জন্মের পর ছয় মাস কোর্টের বাইরে ছিলেন। ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স দিয়ে টেনিসে ফিরেছেন মার্কিন এ কৃষ্ণকলি। অবশ্য এর আগে ছোটখাটো প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি। কিন্তু প্রতিযোগিতামূলক টেনিস টুর্নামেন্টে এবারই প্রথম খেললেন ‘মা’ সেরেনা।
কোর্টে নেমেই তুলে নিয়েছেন দুর্দান্ত জয়। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে কাজাখস্তানের জারিনা ডিয়াসকে সরাসরি সেটে পরাজিত করেন সেরেনা। জেতেন ৭-৫ ও ৬-৩ ব্যবধানে। ‘মা’ সেরেনার এটি প্রথম জয়।
সবশেষ ২০১৭ সালে বড় বোন ভেনাস উইলিয়ামসকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতেন সেরেনা। আর একটি শিরোপা হলে সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ডস্ল্যাম জেতা মার্গারেটকে ছুঁয়ে ফেলবেন সেরেনা। সন্তানের মা হিসেবে বিশ্বযুদ্ধের পর ১৯৮০ সালে মহিলা এককে উইম্বলডন জেতেন অস্ট্রেলিয়ার এভনি কাউলি। এবার মা হিসেবে শিরোপা জিতে এভনি কাউলির পাশে দাঁড়ানোর সুযোগ রয়েছে সেরেনার।
এদিকে কোর্টে নেমে জয় পেলেও নিজের খেলায় সন্তুষ্ট নন সেরেনা। বলেছেন,‘ওর সঙ্গে খেলাটা সহজ নয়। এর আগেও কয়েকবার খেলেছি। তবে ম্যাচে আমি অনেকটাই বিবর্ণ ছিলাম। জয় পেয়েও তৃপ্ত নই। আশা করছি সামনে স্বরূপে ফিরে আসতে পারবো।’