ঢাকাSaturday , 10 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বার্সেলোনায় ফিরতে চান নেইমার!

Link Copied!

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির সঙ্গে ফের জুটি গড়তে চান নেইমার! খেলতে চান বার্সেলোনার জার্সিতে!  এক মৌসুমও হয়নি বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইয়ে নাম লিখিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। অথচ তিনি আবার বার্সেলোনায় ফিরতে আগ্রহী! এমনই এক খবর প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দেপর্তিভো ।
পায়ের চোটে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকবেন নেইমার। সব কিছু ঠিকঠাক থাকলে রাশিয়া বিশ্বকাপ দিয়ে আবার মাঠে ফিরবেন। অস্ত্রোপচার হওয়ায় দীর্ঘদিন পূর্নবাসন প্রক্রিয়ায় থাকতে হচ্ছে তাকে।
পুর্নবাসনের এ সময়টায় আবার খবরের শিরোনাম হলেন নেইমার। মুন্ডো দেপর্তিভ’র দাবি, নেইমার এরই মধ্যে বার্সেলোনার কর্মকর্তা এবং খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। তাদেরকে বার্সেলোনায় ফেরার নিজের আগ্রহের কথা জানিয়েছেন।
রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনা থেকে নেইমারকে কিনে নেয় পিএসজি। কিন্তু এক মৌসুম যেতে না যেতেই তার ট্রান্সফারের খবরে গোটা ফুটবল বিশ্ব চিন্তিত। মুন্ডো ডেপর্তিভো’র প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনা ছাড়ার ভুল বুঝতে পেরেছেন নেইমার। তার পিএসজিতে যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। তাই নিজের ভুল শুধরাতে বার্সেলোনায় ফিরতে আগ্রহী নেইমার।
এদিকে স্প্যানিশ আরেক গণমাধ্যম এএস জানিয়েছে, নেইমারের বাবা গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের কর্মকর্তার সঙ্গে প্যারিসে দেখা করেছেন। রিয়াল মাদ্রিদ তাকে পেতে ৪০০ মিলিয়ন খরচ করতে আগ্রহী। সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কৌশলী উত্তর দিয়েছেন রিয়াল মাদ্রিদ বস জিনেদিন জিদান,‘নেইমার বিশ্বের যে কোনো ক্লাবে খেলার সামর্থ্য রাখে। ও দারুণ একজন খেলোয়াড়। ও আমার খেলোয়াড় নয় তাই তাকে নিয়ে বেশি কথা বলতে আগ্রহী নই।’
‘তাকে ৪০০ মিলিয়ন দিতে প্রস্তুত! পিএসজিতো ২২২ মিলিয়নে নিয়েছে। আমাকে যখন রিয়াল নিয়েছিল তখন দিয়েছিল মাত্র ৭২ মিলিয়ন। ঠিকই আছে, এক বছরের ব্যবধানে সেটা ৪০০ মিলিয়নও হতে পারে।’