ঢাকাSaturday , 10 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বুবলী এবার বিজ্ঞাপনে

Link Copied!

বিনোদন প্রতিবেদক : এ প্রজন্মের চিত্রনায়িকা শবনম বুবলী। ইতিমধ্যেই শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। এবার তিনি বিজ্ঞাপন চিত্রে নাম লেখালেন। সম্প্রতি একটি বিউটি সোপের বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন তিনি। সৌনাক মিত্রের পরিচালনায় কলকাতায় বিজ্ঞাপনটির শুটিং শেষ হয়েছে।
এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘অনেকগুলো পণ্যের বিজ্ঞাপনচিত্রের মডেল হওয়ার প্রস্তাব পেয়েছি। তিব্বত সোপের এই পণ্যটি আমার পছন্দ হয়েছে বলেই কাজটি করলাম। কাজটি ভালোও হয়েছে।’
মার্চ মাসের শেষ দিকে বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপনচিত্রটি দেখা যাবে। এদিকে বুবলী অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ মুক্তির অপেক্ষায় রয়েছে। তিনি কাজী হায়াতের ৫০তম সিনেমা ‘আমার স্বপ্ন আমার দেশ’-এ চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। এই সিনেমায় তার বিপরীতে যথারীতি শাকিব খানকেই দেখা যাবে।