ঢাকাFriday , 9 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জার্মানির আগামী মন্ত্রিসভা চূড়ান্ত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির নতুন মন্ত্রিসভায় এসপিডি দলের সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার এই নাম ঘোষণা করা হয়। এর মাধ্যমে জার্মানির আগামী সরকারের রূপরেখা স্পষ্ট হল৷ বুধবার শুরু হবে নতুন সরকারের পথ চলা। আজ নতুন মন্ত্রিদের নাম ঘোষণার আগেই এই তালিকা ফাঁস হয়েছিল। তালিকা প্রকাশের পর দেখা যায় ফাঁস হওয়া তথ্য ঠিক ছিলো।
ভাইস চ্যান্সেলর ও অর্থমন্ত্রী হিসেবে এসপিডি দলের শীর্ষ প্রতিনিধি হয়েছেন হামবুর্গ নগর রাজ্যের মুখ্যমন্ত্রী ওলাফ শলৎস। এদিকে সবচেয়ে জনপ্রিয় নেতা হওয়া সত্ত্বেও বিদায় নিতে হচ্ছে সিগমার গাব্রিয়েলকে৷ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার পদে আসছেন বিদায়ী আইনমন্ত্রী হাইকো মাস৷
পরিবেশমন্ত্রী বারবারা হেন্ডরিক্স নতুন মন্ত্রিসভায় থাকছেন না। নতুন পরিবেশমন্ত্রী হচ্ছেন স্ভেনিয়া শুলৎসে৷ দলের মনোনীত শীর্ষ নেতা হিসেবে আন্দ্রেয়া নালেস মন্ত্রিসভায় এমন মুখ দেখতে চেয়েছিলেন, যারা দলের প্রতি আনুগত্য দেখিয়ে সংঘবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত৷ সিগমার গাব্রিয়েল বার বার সেই সীমা অতিক্রম করার ফলে তাকে বিদায় নিতে হচ্ছে৷
নতুন সরকারে শ্রমমন্ত্রী হচ্ছেন হুব্যার্টুস হাইল৷ বিদায়ী মন্ত্রিসভায় পরিবার কল্যাণমন্ত্রী কাটারিনা বার্লে আগামী সরকারে আইনমন্ত্রীর পদ পাচ্ছেন৷ প্রত্যাশা অনুযায়ী পরিবার কল্যাণমন্ত্রী হচ্ছেন ফ্রানৎসিস্কা গিফাই৷
নতুন সরকার শপথ নেবার আগেই প্রস্তুতির কাজে পুরোপুরি নেমে পড়েছেন চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল। শুক্রবারই জার্মান শিল্প ও বাণিজ্য জগতের একাধিক সংগঠনের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় তিনি আগামী সরকারের প্রতি তাদের প্রত্যাশা সম্পর্কে জানতে চান৷ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছে, তার পরিণতি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে৷
অন্যদিকে সরকারি কার্যক্রমে ফাইল পদ্ধতি বাদ দিয়ে ডিজিটাল পদ্ধতি আনার প্রক্রিয়া চালু করার অঙ্গিকার করেছেন মেরকেল।