ঢাকাFriday , 9 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্র আইন পরিবর্তনের দিকে ফ্লোরিডা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি স্কুলে বন্দুক হামলায় ১৭ জন নিহতের ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার জন্য যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ হয়। এতকিছু্র পরও এ বিষয় নিয়ে কিছু করেনি ট্রাম্প প্রশাসন এবং ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএ)।
তবে তাদের বিরোধিতা উপেক্ষা করে অস্ত্র আইন কঠোর করতে একধাপ এগিয়ে গেলেন ফ্লোরিডা অঙ্গরাজ্যের সিনেটররা। গতকাল ৪০ কোটি ডলারের স্কুল সেফটি বিল পাশ হয়েছে স্টেট সিনেটে।
স্টেট সিনেটে অস্ত্র আইন পরিবর্তনের পক্ষে ৬৭টি এবং বিপক্ষে ৫০টি ভোট পড়েছে। বিলটি পাঠানো হয়েছে ফ্লোরিডার গভর্নর রিক স্কটের কাছে। গভর্নর সই দেয়ার পর নতুন অস্ত্র আইন পাশ হবে ফ্লোরিডায়। আর এ আইনটি পাশ হলে গোটা যুক্তরাষ্ট্রে এটি নজির সৃষ্টি হবে বলে মনে করছেন ডেমোক্র্যাট নেতারা।
বিলটিতে বন্দুক কেনার বয়স বৃদ্ধির পাশাপাশি বাম স্টকে (বন্দুক কেনার আগে ব্যক্তির সম্পর্কে খোঁজখবর) নিষেধাজ্ঞার উপর জোর দেয়া হয়েছে। এছাড়া বন্দুক কেনার ক্ষেত্রে অন্তত তিন দিনের অপেক্ষা, স্কুলের শিক্ষক নয় এমন কর্মীদের হাতেও বন্দুক দেওয়ার মতো কিছু শর্ত রাখা হয়েছে।
এই বিল নিয়ে স্টেট সিনেটে আট ঘণ্টা ধরে তর্ক-বিতর্ক চলে। বিলের পক্ষে বিতর্ক করেন ডেমোক্র্যাট প্রতিনিধি জেয়ার্ড মস্কোউইটজ। বন্দুকধারীর হামলার শিকার হওয়া ডগলাস হাইস্কুলে এক সময় পড়েছেন তিনি। আইন পরিবর্তনের পক্ষে কথা বলতে গিয়ে এক সময় কান্নায় ভেঙে পড়েন জেয়ার্ড।
তবে গভর্নর এ বিলটিতে আদৌ সই করবেন কি না তা এখনো নিশ্চিত না। কেননা গভর্নর স্কট জানিয়েছেন, ১০৫ পাতার ওই বিলটি ভালোভাবে না পড়ে তিনি কোনো সিদ্ধান্ত নেবেন না।