ঢাকাThursday , 8 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পদত্যাগ করছেন ভারতের দুই কেন্দ্রীয় মন্ত্রী

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মন্ত্রিসভায় যোগ দেয়ার আগে মোদীর দেয়া প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় পদত্যাগ করতে যাচ্ছেন ভারতের দুই কেন্দ্রীয় মন্ত্রী। এ অসন্তোষের জেরে ভাঙতে চলেছে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা। মোদী কথা না রাখায় দুই কেন্দ্রীয় মন্ত্রিকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু।
এরা হলেন, চন্দ্রবাবুর দল দেশম পার্টির দুই সদস্য অশোক গজপতি রাজু এবং ওয়াইয়েস চৌধুরী। বুধবার এ দুই মন্ত্রীর কাছে পদত্যাগের নির্দেশ পাঠিয়েছেন চন্দ্রবাবু।
বিশেষ সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দেয়ার প্রেক্ষিতে মোদির মন্ত্রিসভায় দলের লোক দিয়েছিলেন চন্দ্রবাবু। অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হওয়ার সময় প্রতিশ্রুতি দেয়া হয়েছিলো, বিশেষ মর্যাদা পাবে অন্ধ্রপ্রদেশ। কার্যক্ষেত্রে রাজ্য দুই ভাগ হলেও সেই মর্যাদা পায়নি রাজ্যটি।
সম্প্রতি এ বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি পরিষ্কার করে জানান, ‘কোনও রাজ্যকেই স্পেশাল স্ট্যাটাস দেবে না কেন্দ্র’। অরুনের একথার পর দলীয় মন্ত্রীদ্বয়কে পদত্যাগের নির্দেশ দিয়েছেন চন্দ্রবাবু।