ঢাকাThursday , 4 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কদমতলী থানা পুলিশের কর্মতৎপরতায় স্থানীয়দের মাঝে স্বস্তি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক
গত জুলাই মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানায় কয়েকজন অপরাধী ও মাদক ব্যবসায়ীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এতে করে এলাকাটিতে মাদক ব্যবসা অনেকাংশে কমে গেছে। এ কারণে স্থানীয়দের মাঝে স্বস্তির নি:শ্বাস ফিরে এসেছে বলে মনে করছেন এলাকাবাসী।

OC-Mostafijur-Rahaman-3থানা সূত্রে জানা যায়, গত পহেলা জুলাই ১ হাজার পিচ ইয়াবাসহ রাবেয়া খাতুন নামের ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। ৩ জুলাই পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ৬ জুলাই গাঁজাসহ সুফিয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়।
৮ জুলাই ইয়াবাসহ আনোয়ার হোসেন ও জসিম উদ্দিন নামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। ১৭ জুলাই দেশিয় এলজি দোনলা কাটা বন্দুক ও ২ রাউন্ড গুলিসহ সেলিম নামের এক সন্ত্রাসীকে আটক করে পুলিশ। ১৮ জুলাই ফেনসিডিলসহ  ইরমান আলীকে গ্রেপ্তার করা হয়। ২০ জুলাই জসিম উদ্দিন ও আবুল হাসানকে ২৩৯ বোতল ফেন্সিডিল এবং ৫ কেজি গাঁজাসহ হাজরা বেগমকে গ্রেপ্তার করা হয়। ২৪ জুলাই ইয়াবাসহ জাকির হোসেন নামের অপর এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে, ৩১ জুলাই দেশিয় মদসহ ইয়াছিনকে আটক করা হয়।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার  করায় এলাকার শান্তিশৃঙ্খলা ফিরে এসেছে। মাদকসেবীদের মাদক প্রাপ্তি অনেকাংশে দূর হয়েছে। এতে অভিভাবকদের উৎকণ্ঠা অনেকাংশে কমে এসেছে।
কদমতলী থানার অফিসার ইনচার্জ কাজী মোস্তাফিজুর রহমান বলেন, সন্ত্রাস নির্মূল, মাদক ব্যবসায়ী ও মাদকবেসীদের গ্রেপ্তার করতে জোর প্রচেষ্টা চলছে। তিনি বলেন, থানার প্রতিটি সদস্য এ ব্যাপারে সক্রিয়ভাবে কাজ করছে। তিনি আরও বলেন, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী যে-ই হোক তাকে আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর।