ঢাকাThursday , 8 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই ম্যাচের জন্য নিষিদ্ধ শাহজাদ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : নিষেধাজ্ঞা যেন পিছু ছাড়ছে না আফগানিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদের। এবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পিচ নষ্ট করার জন্য তাকে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ ‘বি’তে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানদের দুই রানে হারের ম্যাচে পিচ নষ্ট করেছিলেন শাহজাদ। এর শাস্তি হিসেবে বাছাইপর্বে গ্রুপ পর্যায়ে আফগানিস্তানের শেষ দুটি ম্যাচে খেলতে পারবেন না এ ওপেনার।
বুলাওয়েতে জিম্বাবুয়ের ছুঁড়ে দেওয়া ১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের নবম ওভারেই আউট হন শাহজাদ। দ্রুত আউট হওয়ায় মেজাজ হারিয়ে পাশের উইকেটে ব্যাট দিয়ে আঘাত করেন তিনি। আর উইকেটে ক্ষত তৈরি হওয়ায় এ ব্যাটসম্যানকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি জুড়ে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। দুই বছর সময়ের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার আইসিসির নিয়ম ভাঙলেন আফগান বিস্ফোরক এ ব্যাটসম্যান।
এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিয়ম ভেঙে তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন শাহজাদ। আইসিসির নিয়ম অনুযায়ী দুই বছরের মধ্যে কোনো ক্রিকেটারের চারটি ডিমেরিট পয়েন্ট হলে এক টেস্ট অথবা দুটি সীমিত ওভারের ম্যাচে নিষিদ্ধ হবেন।
ক্রিকেটে এ নিয়ে দ্বিতীয়বার নিষিদ্ধ হলেন শাহজাদ। দুই মাস আগে এক বছরের ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফিরেছিলেন তিনি।
একই ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে দ্বিমত পোষণ করায় জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলরের ১৫ শতাংশ ম্যাচ ফির জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এছাড়া টেলরের দিকে বল ছুঁড়ে মারায় আফগানিস্তানের মুজিব-উর-রহমান ৫০ শতাংশ জরিমানা ও তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন।