ঢাকাThursday , 8 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাধুরীকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বি ভাবতেন জুহি

Link Copied!

বিনোদন ডেস্ক : সাড়া জাগানো দুই বলিউড অভিনেত্রী জুহি চাওলা ও মাধুরী দীক্ষিত। অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তারা। তাদের মধ্যে দ্বন্দ্বের কথাও চাউর ছিল বলিপাড়ায়। সম্প্রতি জুহি জানিয়েছেন, মাধুরীকেই সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বি মনে করতেন তিনি।
নেহা ধুপিয়ার ‘বিএফএফ উইথ ভোগ’ টক শোতে হাজির হয়েছিলেন জুহি। এ সময় শোয়ের সঞ্চালক নেহা এ অভিনেত্রীর কাছে তার সবচেয়ে তিক্ত প্রতিদ্বন্দ্বির নাম জানতে চান। কিন্তু এর উত্তর দিতে কিছুটা ইতস্ততবোধ করেন জুহি। পরবর্তী সময়ে প্রশ্নটি পরিবর্তন করে, তিক্ত সম্পর্ক নয় কিন্তু প্রতিদ্বন্দ্বি কে ছিলেন তা জানতে চাইলে জুহি বলেন, ‘মাধুরী দীক্ষিত।’
এর আগে করন জোহরের ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন মাধুরী ও জুহি। সেই সময়ও তাদের কথাতে প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছিল। জুহিকে নিয়ে মাধুরী বলেছিলেন, ‘আমাদের মধ্যে সৌজন্যতা খুবই ভালো ছিল কিন্তু পরস্পরের ব্যাপারে খুব বেশি জানতাম না। আমাদের খুব কম দেখা হতো।’
এ ছাড়া জানা যায়, দিল তো পাগল হ্যায় সিনেমায় কারিশমার চরিত্রটিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন জুহি। কিন্তু মাধুরী থাকায় এতে অভিনয় করেননি এ অভিনেত্রী। বিষয়টির সত্যতা স্বীকার করে করন জোহরের শোয়ে জুহি বলেছিলেন, ‘সেই সময় আমি সিনেমাটি করিনি কারণ সেখানে মাধুরী ছিলেন।’
এ ছাড়া অনেক আগে একটি সাক্ষাৎকারে জুহিকে প্রশ্ন করা হয়েছিল, কেন তিনি অনিল কাপুর ও মাধুরীর সঙ্গে একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন? জবাবে জুহি বলেন, ‘আমার চরিত্রটি মাধুরীর বরাবর কিনা সে বিষয়ে নিশ্চিত ছিলাম না। সম্ভবত পরিচালকের ওপর আমার পূর্ণ আস্থা থাকলে এ সন্দেহ হতো না। যদিও মাধুরীর সঙ্গে আমার কোনো ঝামেলা নেই। তার সঙ্গে দেখা হলে তিনি খুব খুবই আন্তরিক ব্যবহার করেন। তিনি খুবই চমৎকার অভিনেত্রী এবং ভালো নাচেন। সিনেমাটিতে আমি দ্বিতীয় সেরা হতে চাইনি। আর আমাদের মধ্যে তুলনা হবেই। তাই আমি এই চক্করে পড়তে চাইনি।’