ঢাকাThursday , 8 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রসূন আজাদের ‘জীবনের হিসাব’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : লাক্সতারকা অভিনেত্রী প্রসূন আজাদ। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায় নিয়মিত অভিনয় করছেন তিনি। এবার একটি মিউজিক ভিডিওর মডেল হলেন প্রসূন। ‘জীবনের হিসাব’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওর মডেল হিসেবে দেখা যাবে তাকে। এতে তার বিপরীতে রয়েছেন মনোজ কুমার।
আসিফ ইকবালের লেখায় গানটি সুর, সংগীতায়োজন এবং কণ্ঠ দিয়েছেন অটামনাল মুন। প্রসূন আজাদ দীর্ঘ বিরতির পর এই মিউজিক ভিডিওতে অভিনয় করলেন। গানটিতে মনোজ কুমার অভিনয় করেছেন একজন সৎ পুলিশ অফিসারের ভূমিকায়। দেশ এবং দেশের জনগনের প্রতি দায়িত্ববোধ, প্রিয়জনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের গল্প দেখা যাবে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ইমরান কবির হিমেল।
গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে খুব শিগগির মিউজিক ভিডিওটি প্রকাশ করা হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।