ঢাকাThursday , 8 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসি কোচদের উন্নতি করছেন: গার্দিওলা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার হয়ে দুর্দান্ত সব অর্জনের পর বায়ার্ন মিউনিখ ঘুরে বর্তমানে ম্যানচেস্টার সিটিতে কোচ হিসেবে রয়েছেন পেপ গার্দিওলা। নিজ দেশের লা লিগা ছেড়ে ইংলিশ লিগে সেরাটা জানান দিয়ে চললেও প্রাক্তন শিষ্য লিওনেল মেসির প্রশংসা করতে ভুল করেননি তিনি।
ফ্রি-কিক থেকে নিজের শেষ তিনটি ম্যাচেই অসাধারণ গোলে আবারও আলোচিত মেসি। প্রাক্তন শিষ্যের এমন পারফরম্যান্সের পর তার প্রশংসায় মেতেছেন গার্দিওলা। নিজের কোচদেরও অবস্থা উন্নিত করতে মেসি ভূমিকা রাখেন বলে মনে করেন গার্দিওলা। মেসির মতো ফুটবলারের কাছ থেকে সেরাটা পেতে কোচদের মাথা খাটিয়ে কৌশল খুঁজতে হয় বলে মনে করেন গার্দিওলা।
ডাইরেক্ট স্পোর্টসকে দেওয়া সাক্ষাতকারে মেসি বন্দনা করে গার্দিওলা বলেন, ‘আমার দৃষ্টিতে মেসি সব কোচদের উন্নতি করেছেন, যারা তাকে পাঠ দিয়েছেন। আশেপাশের সবার অবস্থা বদলে দেওয়ার সামর্থ্য রয়েছে তার।’
রাশিয়ায় অনুষ্ঠিতব্য ২০১৮ বিশ্বকাপ আসর নিয়ে গার্দিওলা বলেন, ‘কোচদের সাহসের উপর বিশ্বকাপের গুনাগুন নির্ভর করবে। তারা আক্রমণাত্মক খেলার কথা ভাবলে এটা বিশ্বকাপের জন্য দারুণ হবে। বিশেষ করে আপনার দল কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনালে পৌঁছলে বেশি চাপ অনুভব করবেন।’